সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নারায়ণগঞ্জে ৭ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ | চ্যানেল খুলনা

নারায়ণগঞ্জে ৭ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সমাবেশ

নারায়ণগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত কুনতং অ্যাপারেলস লিমিটিডের বন্ধ কারখানা খুলে দেওয়া, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন সহ ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ২০০৫ সালে এই কারখানা চালু হয়েছে। ১৫ বছর ধরে এই কারখানার শ্রমিকরা এখানে কাজ করেছে। মালিক সম্পূর্ণ অবৈধভাবে কোন রকম আইনের তোয়াক্কা না করে কারখানাটি বন্ধ রেখেছে। যে শ্রমিকদের শ্রমে বাংলাদেশ টিকে আছে, সেই শ্রমিকদের আজ কাজের পরিবর্তে রাজপথে লড়াই সংগ্রাম করতে হচ্ছে।

মালিকরা শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন দাবি করে শ্রমিক নেতারা বলেন, সরকার শ্রম আইন করেছে ঠিক কিন্তু সে আইন মালিকরা মানছেন না। ইপিজেডের ভেতরে শ্রমিকদের কোন সংগঠন করার অনুমতি নেই। আমরা এই আইন বাতিলের দাবি জানাই। মালিকরা বিজিএমইএ, বিকেএমইএ করে তাদের সংগঠন পরিচালনা করে যাচ্ছে অথচ শ্রমিকদের কোনো সংগঠন করতে দেওয়া হচ্ছে না।

সমাবেশে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি নাহিদ খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি সেলিম মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহাগ, শ্রমিক নেতা আনোয়ার খান সহ শ্রমিক নেতারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।