সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নাচে-গানে উন্মাতাল 'পঞ্চপাণ্ডব' | চ্যানেল খুলনা

নাচে-গানে উন্মাতাল ‘পঞ্চপাণ্ডব’

কয়েকটি গানে একসঙ্গে ঠোঁট নাড়লেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব মাশরাফি-সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ ও তামিম। নাচের তালে তালে ক্রিকেট তারকাদের এই গানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

শুক্রবার রাতে রুবেল হোসেন তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, ‘বাবা কতদিন দেখি না তোমায়’ গানটি মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলে ওঠেন, ‘ভাই, কী গান ধরেন এগুলা আমি পারি না। ’ মাশরাফি বলেন, ‘আমিও তো পারি না। ’ তবুও গাইতে থাকেন তিনি।

এরপরেই মাশরাফি ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’ গাইতে শুরু করেন আর সাকিব তখন নাচে মত্ত। এভাবেই কেটেছে ক্রিকেটারদের শুক্রবারের সন্ধ্যা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটার, কোচিং স্টাফদের রাজধানীর একটি হোটেলে রাখা হয়েছে। টুর্নামেন্টের কোনো খেলা ছিল না শুক্রবার। তাই রাতে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন ক্রিকেটাররা।

ক্রিকেটাররা সবাই টিম হোটেলে বার-বি-কিউ পার্টিতে মেতে ওঠেন। বাংলাদেশ ক্রিকেট দলের পাঁচ তারকা মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক ও রিয়াদ ছিলেন পার্টির মধ্যমণি। তাদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।