সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নতুন কর্মসূচি ঘোষণা : বাগেরহাটে হরতাল প্রত্যাহার | চ্যানেল খুলনা

নতুন কর্মসূচি ঘোষণা : বাগেরহাটে হরতাল প্রত্যাহার

চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে বাগেরহাটে পূর্বঘোষিত মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।

সংবাদ সম্মেলনে এমএ সালাম বলেন, সামনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। এরপর সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, মঙ্গল ও বুধবার অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হলেও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ. ইউনুস আলী, মাওলানা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ সালাম।

গত জুলাই মাসের ৩০ তারিখে নির্বাচন কমিশন ভোটার সংখ্যা কম হওয়ায় রামপাল -মোংলা নিয়ে গঠিত বাগেরহাট- ৩ আসন কমিয়ে গাজীপুরে নতুন আসন করার ঘোষণা দেয়। এরপর বাগেরহাটের রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ ফুঁসে উঠে। গত ২৫ আগস্ট নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে এ বিষয়ে শুনানিও করে। কিন্তু তাতো কোন কাজে হয়নি। অবশেষে বাগেরহাটে ৪টি আসন থেকে ৩টি আসন চুড়ান্ত করে গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হয়।

এরপর থেকে হরতাল অবরোধসহ বিভিন্ন আন্দোলন শুরু করে বাগেরহাটবাসী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি : হাসনাত আব্দুল্লাহ

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

ফকিরহাটে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।