সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর মন্দিরের প্রবেশপথে ১৮ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার | চ্যানেল খুলনা

নগরীর মন্দিরের প্রবেশপথে ১৮ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

নগরীর একটি পূজামন্ডপের প্রবেশপথ থেকে ১৮ টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে খুলনা রূপসা মহাশ্মাশান ও শ্মশান কালি মন্দিরের প্রবেশ পথ থেকে উদ্ধার করা হয়।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালি মন্দিরের পুরোহিত সুরেশ চক্রবর্তী টুটপাড়ায় একটি পূজায় অংশ নিয়ে মন্দিরে ফিরছিলেন। পথিমধ্যে সাদা পোষাকে দু’জন ব্যক্তি নিজেদের র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর রয়েছে মন্দিরের প্রবেশ পথে বোমা রাখা হয়েছে। এরপর তারা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বাজারের একটি ব্যাগে ১৬ টি ও বাইরে ২ টি বোমা সদৃশ্য কৌটা দেখতে পান। এগুলো কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। খবর পেয়ে পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছান। তারা মন্দিরের দর্শনাথীদের প্রবেশ বন্ধ করে দেন। পরে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেগুলো নিস্ক্রিয় করার জন্য নিয়ে যায়।
র‌্যাব ৬ এর পরিচালক লেফটেনেন্ট কর্ণেল মোস্তাক আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

র‌্যাব-৬ এর এস আই আঃ খালেক বলেন, ‘রূপসা মহা শ্মশানের প্রধান গেটে বোমা বা বোমা সদৃশ্য বস্তুর তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা স্থানটি ঘিরে রাখে। পরে বোমা ডিসপোজাল ইউনিট এসে উদ্ধার অভিযান শুরু করে।’ তিনি বলেন, ‘আমাদের অভিযান এখনো শেষ হয়নি। ইতোমধ্যে ১৮টি বোমা বা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।