সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গিলাতলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত | চ্যানেল খুলনা

গিলাতলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

খুলনা যশোর মহাসড়কের গ্যারিশন মাত্তমডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গতকাল রবিবার সকাল সোয়া ১১টায় সাইকেল আরোহী মোঃ গফফার হাওলাদার(৬০) নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোঃ গফফার হাওলাদার সাইকেল যোগে সকাল সোয়া ১১টায় রাস্তা পার হওয়ার সময় যশোর মুখি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো ট-১৫-৪২৫২) একটি ইজিবাইকে ওভারটেক করে গফফারকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী গফফার ছিটকে রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পায়।

আহত অবন্থায় তাকে উদ্ধার করে খুলন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যায়। নিহতের গফফার হাওলাদার মাত্তমডাঙ্গা গ্রামের আজিজ হাওলাদারের পুত্র বলে জানাগেছে। এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যান এবং চালক আব্দুল বাতেনকে আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক আব্দুল বাতেনের বাড়ী ময়সনসিংহে বলে পুলিশ জানিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।