সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছেন অমিতাভ! | চ্যানেল খুলনা

ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছেন অমিতাভ!

চ্যানেল খুলনা ডেস্কঃ ক্রমেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন বলিউডের শাহেনশা। ঝাপসা হয়ে আসছে চোখের সামনের সবকিছুই। আজকাল চোখে ভাল দেখছেন না তিনি, এমনটাই জানালেন অমিতাভ বচ্চন।

সম্প্রতি নিজের ব্লগে নায়ক জানিয়েছেন, হয়তো ক্রমশ অন্ধত্বের পথে এগোচ্ছেন তিনি। বিগ বি লিখেছেন, ‘চোখে আজকাল ঝাপসা দেখছি। মাঝে মধ্যেই ডবল ভিশন আসছে চোখে। মনে হচ্ছে ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছি। শরীরের হাজার সমস্যার মধ্যে আরও একটা যুক্ত হল।’বিগ বি আরও লিখেছেন, ‘শাড়ির আঁচল পেঁচিয়ে একটা ছোট্ট গোল বলের বল মতো বানাতেন মা। তারপর চোখে গরম ভাপ দিয়ে সেঁক দিয়ে দিতেন। কখনও হয়তো গরম জলে তোয়ালে ভিজিয়েও চোখে সেঁক দিতেন। মায়ের ওই আদরটাই ছিল সবচেয়ে বড় ভরসা। নিমেষে সব যন্ত্রণা-কষ্ট ভ্যানিশ হয়ে যেত।’

তবে তাঁকে ভরসা দিয়েছেন চিকিৎসকরা। বলেছেন, ‘বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। ঘণ্টায় ঘণ্টায় চোখে ড্রপ দিতে হবে। কারণ তাঁর চোখ ক্লান্ত হয়ে পড়ছে। এক্ষুনি অন্ধত্ব হয়তো আসবে না। তবে নিয়ম মেনে চোখের যত্ন নিতে হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।