সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি গোষ্ঠী: আফম খালিদ হোসেন | চ্যানেল খুলনা

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে একটি গোষ্ঠী: আফম খালিদ হোসেন

ধর্মীয় সম্প্রীতি নষ্টের পায়তারা করছে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তারই অংশ হিসেবে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর বাউফল ফাউণ্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানান তিনি।

শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন ধর্ম উপদেষ্টা।

ড. আফম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেশে একটি দাঙ্গা তৈরির চেষ্টা করে দেশ ও বিদেশের একটি গোষ্ঠী। তবে এটি মোকাবিলায় দেশের মানুষ সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন। চক্রান্তকারীদে পাতানো ফাঁদে পা দেয়নি বাংলাদেশের মানুষ।

নির্বাচন ইস্যুতে উপদেষ্টা বলেন, দ্রুত সময়ের মধ্যেই হচ্ছে নির্বাচন। তার আগে ভোটার হালনাগাদ করবে সরকার।

হজের খরচ ১ লাখ টাকা কমিয়ে আনার কথা জানিয়ে বলেন, সরকারি খরচে আর কাউকে হজ করতে দেবে না সরকার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাউফল ফাউণ্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল বলেন, জুলাই আগস্ট যে চেতনা সেই চেতনা যেন ধরে রাখতে পারে দেশের মানুষ।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে ফাউন্ডেশনটি।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষি ঋণে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

পিলখানায় শহীদ সেনাদের কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বন্ধ পাটকল-চিনিকল খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরানো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।