সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মাগুরায় যৌথ বাহিনীর অভিযান | চ্যানেল খুলনা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে মাগুরায় যৌথ বাহিনীর অভিযান

মাগুরা সদরের আলমখালী বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযানে পন্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, চালান কপিতে কারচুপি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে পন্য বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়।

এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা ক্যাম্প ইনচার্জ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।

এছাড়াও বাংলাদেশ আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।