সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দ্বিতীয় ম্যাচেও ভুটানকে হারালো বাংলাদেশ | চ্যানেল খুলনা

দ্বিতীয় ম্যাচেও ভুটানকে হারালো বাংলাদেশ

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ হিসেবে ভুটানকে আতিথ্য জানিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জেমি ডের শিষ্যরা। কাতার-ভারত ম্যাচ সামনে। তাই এই দুই জয়ে ফুরফুরে হলো জামাল ভূঁইয়ারা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। রায়হান হাসানের থ্রো থেকে হেডে গোল করে বাংলাদেশকে লিড পাইয়ে দেন ডিফেন্ডার ইয়াসিন খান। ২২ মিনিটের মাথায় করা ইয়াসিনের গোলে লিড ধরে রেখে বিরতিতে যায় লাল-সবুজরা।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের মাথায় আবারও গোল করেন ইয়াসিন। বদলি নামা ইব্রাহিমের ক্রস থেকে হেড করে দ্বিতীয়বার ভুটানের জালে বল জড়ান তিনি। বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে যায়। এই স্কোরেই মাঠ ছাড়ে লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে গত রোববার (২৯ সেপ্টেম্বর) প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানকে বাংলাদেশ উড়িয়ে দেয় ৪-১ ব্যবধানে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার দুই সমর্থকগোষ্ঠীর সংঘর্ষ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।