সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৌলতপুরে ট্রাকচাপায় চালকল শ্রমিক নিহত | চ্যানেল খুলনা

দৌলতপুরে ট্রাকচাপায় চালকল শ্রমিক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রাকচাপায় হানিফ (৩৫) নামে চালকল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দৌলতপুর উপজেলার মসলমপুর লক্ষীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম জানান, সকালে হানিফ বাইসাইকেলে করে কর্মস্থল আল্লারদর্গা বায়জীদ অ্যাগ্রোফুড চালকলে যাচ্ছিলেন। এসময় আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কুষ্টিয়া আরও সংবাদ

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় প্রধান আসামিসহ দুজনের জামিন নামঞ্জুর

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সওদাগর আটক

আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

কুষ্টিয়ায় পীর হত্যা: রাজশাহী থেকে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ইবি শিক্ষিকা হত্যার বিচারের দাবিতে প্রশাসন ভবন ও ফটকে তালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।