সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দৌলতপুরে অধ্যাপক মাহফুজুর রহমানের ব্যাপক গণসংযোগ | চ্যানেল খুলনা

দৌলতপুরে অধ্যাপক মাহফুজুর রহমানের ব্যাপক গণসংযোগ

খুলনা নগরীর দৌলতপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও জনসংলাপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগরী আমীর ও খুলনা-৩ আসনে জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান।

রোববার (১১ জানুয়ারি) বণিকপাড়া, মণিকতলা, উত্তর রেলীগেটসহ পাবলা ও মহেশ্বরপাশা এলাকায় গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের অবহেলা, জলাবদ্ধতা, স্বাস্থ্যঝুঁকি, ড্রেনেজ সংকট ও নারী-শিশু নিরাপত্তাহীনতার বিষয়গুলো সম্পর্কে স্থানীয়দের বক্তব্য শোনেন।

গণসংযোগকালে স্থানীয়রা জানান, শিল্প ও শ্রমিক অধ্যুষিত এই ওয়ার্ডে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, স্যানিটেশন সংকট ও স্বাস্থ্যঝুঁকি নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

জনসংলাপে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, জলাবদ্ধতা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তা-সব ক্ষেত্রেই পরিকল্পিত ও টেকসই উন্নয়ন জরুরি।”

মা-বোনদের উদ্দেশে তিনি বলেন, “আমি আজ এখানে শুধু আপনাদের দেখার জন্য আসিনি, আপনাদের কথা শোনার জন্য এসেছি। আপনাদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও মর্যাদা আমার অঙ্গীকারের মূল ভিত্তি। আপনারা জানেন, শক্তিশালী নারী সমাজই একটি সমাজকে এগিয়ে নেয়। নারী সুস্থ, নিরাপদ ও স্বাধীন হলে পুরো পরিবার ও সমাজ শক্তিশালী হয়।”

তিনি আরও বলেন, “দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। নির্বাচিত হলে শুধু কথা নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন আনবো।”

নির্বাচিত হলে দৌলতপুর ১ নম্বর ওয়ার্ডে তার পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা স্থাপন করে জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ডভিত্তিক মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, শীতপ্রবণ সময়ে শিশু ও বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্য সহায়তা কর্মসূচি গ্রহণ, নারী নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত রাস্তার আলোকায়ন ও কমিউনিটি নজরদারি ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি শিশুদের জন্য খেলার মাঠ, পাঠাগার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি, ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে বিশেষ সহায়তা, যুবকদের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর আইবিডাব্লিউএফ সেক্রেটারি এস এম আজিজুল ইসলাম স্বপন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, দৌলতপুর উত্তর সেক্রেটারি সালমান ফারসি, ১ নম্বর ওয়ার্ড আমীর মো. রেজাউল কবির, সেক্রেটারি মাওলানা সেলিম রেজা, ১ নম্বর ওয়ার্ড মহিলা জামায়াত সেক্রেটারি হালিমা জব্বারসহ জামায়াত, ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গণসংযোগ শেষে অধ্যাপক মাহফুজুর রহমান শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধ মা-বোনদের দোয়া কামনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

ফুলতলায় আলি আসগার লবি’র সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

আইডিইবি খুলনা জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।