সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশ ও এলাকার অভুতপুর্ব উন্নয়ন করেন. এমপি ডা. মোজাম্মেল হোসেন | চ্যানেল খুলনা

স্মরণ সভায় তালুকদার আব্দুল খালেক

দেশ ও এলাকার অভুতপুর্ব উন্নয়ন করেন. এমপি ডা. মোজাম্মেল হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ ৫ বারের এমপি প্রতিমন্ত্রী বীর মুক্তিযোব্ধা ডা. মোজাম্মেল হোসেন স্মরণে বাগেরহাট জেলা আওয়ামী লীগের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সূদীর্ঘ ৪১ বছর ধরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা সদ্য প্রয়াত এমপি ডা. মোজাম্মেল হোসেনের অবদানের কথা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে কাঁদলেন নেতারা। দলে তার অভাব সহযেই পূরণ হবার নয় বলে জানিয়ে এই জননেতা বাগেরহাট ১ ও ৪ আসন থেকে পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং একবার প্রতিমন্ত্রী হিসেবে দেশ ও এলাকার উন্নয়নে অভুতপুর্ব উন্নয়ন সাধিত করেন। রবিবার দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগ ও তার সকল
সহযোগী সংগঠনের আয়োজনে ডা. মোজাম্মেল হোসেনের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক।
বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোব্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে স্মরণসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত ডা. মোজাম্মেল হোসেনের ছেলে খুলনা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ হোসেন বিপলু, বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফকির মো. মুনছুর আলী, আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল জলিল,সরদার ফকরুল আলম সাহেব বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ আহবায়ক সরদার নাসির উদ্দিন . আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম তালুকদার আব্দুল বাকী.ইবনে মিজান হিরু. এইচ এম বদিউজ্জামান সোহাগ, অধ্যাপক আব্দুর রউফ , প্রমুখ।বাগেরহাট জেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের এই সভাপতির স্মরণ সভা শেষে তার আতœার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।