সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দেশে অক্সিজেনের ঘাটতি হবে না: স্বাস্থ্য অধিদপ্তর | চ্যানেল খুলনা

দেশে অক্সিজেনের ঘাটতি হবে না: স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাস সংক্রমণের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সংক্রমণ আরও ছড়িয়ে গেলেও, দেশে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।
বুধবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে সংক্রমণ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অক্সিজেনের যে মজুদ আমরা রেখেছি, সামনে যদিও ওমিক্রন অথবা করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে গিয়ে হাসপাতালে অনেক বেশি রোগী আসে, আমরা আশা করছি অক্সিজেনের খুব একটা সমস্যা হবে না।
রোবেদ আমিন বলেন, বিভাগ অনুযায়ী আমাদের যে সকল সরকারি-বেসরকারি হাসপাতাল রয়েছে, সেগুলোর জন্য অনেক বেশি অক্সিজেন সংক্রান্ত যন্ত্রপাতি প্রয়োজন হয়। এই বিষয়ে আমরা অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছি। এইগুলোতে প্রায় ১১৮টি অক্সিজেন সেন্ট্রাল লাইন করা হয়েছে। আমাদের প্রায় ২৯ হাজারের মতো অক্সিজেন সিলিন্ডার এভেলেবেল আছে।
তিনি বলেন, এছাড়াও হাইফ্লোনাজাল ক্যানুলা, যেটি করোনা আক্রান্ত রোগীদের অধিক বেশি পরিমাণ প্রয়োজন হতে পারে -প্রায় দুই হাজার করা আছে। প্রায় আড়াই হাজারের কাছাকাছি অক্সিজেন কনসেনট্রেটর আমাদের বিভিন্ন বিভাগে মিলিয়ে আছে।
তিনি আরও বলেন, বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান যদি আমরা দেখি, সেখানেও ঢাকা বিভাগ এগিয়ে আছে। দেশে মোট মৃত্যুর প্রায় ৪৩ দশমিক ৬৮ শতাংশ মৃত্যু শুধু ঢাকাতেই হচ্ছে। তার পরে আছে চট্টগ্রাম বিভাগ; যেখানে ২০ শতাংশের মতো মৃত্যু হচ্ছে। এরপর রয়েছে খুলনা বিভাগ; সেখানে ১২ দশমিক ৮৮ শতাংশ মৃত্যু হচ্ছে, রাজশাহীতে ৭ দশমিক ৩৫ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৩৮ শতাংশ এবং ময়মনসিংহের সবচেয়ে কম ৩ দশমিক ২ শতাংশ মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

সুখি দেশের তালিকার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

চরমপন্থার অভিযোগে মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ফেরিতে ওঠার সময় পদ্মায় পড়ে গেল যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা

হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া সেই বিচারকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুজন ভারতে গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।