সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা, খুলনায় আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ | চ্যানেল খুলনা

দেশজুড়ে ফুটবলের নতুন উন্মাদনা, খুলনায় আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে আরও আনন্দময় ও রোমাঞ্চকর করে তুলতে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘আকিজ পাইপস’ আয়োজন করেছে ব্যতিক্রমী ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’।

এরই ধারাবাহিকতায় খুলনা স্যানিটারী কন্টাক্টর এসোসিয়েশনের কার্যালয়ে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। আকিজ পাইপসের সুসজ্জিত ক্যারাভ্যান ও অভিনব ফুটবল খেলাকে ঘিরে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ পাইপসের এরিয়া ম্যানেজার মো. রাজিবুল হাসান, খুলনা স্যানিটারী কন্টাক্টর এসোসিয়েশনের সভাপতি আব্দুল মিজান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ সংগঠনের সদস্য এবং সংশ্লিষ্টরা।

আয়োজনটির মূল আকর্ষণ ছিল খেলার অভিনব নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপে’ প্রতিযোগীরা পাইপ ব্যবহার করে তৈরি বিশেষ প্ল্যাটফর্মে মুখের ফুঁ দিয়ে বল নিয়ন্ত্রণ করেন। কৌশলে প্রতিপক্ষের গোলপোস্টে বল পাঠিয়ে গোল করার লড়াইয়ে অংশ নেন তারা।

আকিজ পাইপসের এরিয়া ম্যানেজার মো. রাজিবুল হাসান বলেন, ‘আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। “ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ” আমাদের সেই সৃজনশীল ভাবনারই প্রতিফলন। খুলনার মানুষ এই ব্যতিক্রমী আয়োজনকে যেভাবে গ্রহণ করেছেন, তাতে আমরা আনন্দিত।’

খুলনা স্যানিটারী কন্টাক্টর এসোসিয়েশনের সভাপতি আব্দুল মিজান হাওলাদার বলেন, ‘এ ধরনের ব্যতিক্রমী আয়োজন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করে। কাজের ব্যস্ততার মধ্যে এমন আনন্দঘন আয়োজন সবাইকে নতুন উদ্দীপনা দেয়।’

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ একটি নতুন ও আনন্দদায়ক অভিজ্ঞতা। আকিজ পাইপসের এই উদ্যোগে আমাদের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।’

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগকে সম্মান জানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়াই এ ক্যারাভ্যান ক্যাম্পেইনের লক্ষ্য। খেলার পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল বিনোদন ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি মানুষের আবেগ ও একতার প্রতীক। সেই আবেগ উদযাপনেই দেশব্যাপী ব্যতিক্রমী এ আয়োজন পরিচালনা করছে আকিজ পাইপস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডুমুরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

৬ মাস পর আহত বাঘিনী সুস্থ হয়ে ফিরে গেল সুন্দরবনে

জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

খুলনায় চুপ করতে বলার পর লাকড়ির আঘাতে মেয়েকে চিরতরে থামিয়ে দিলেন বাবা

কয়রায় লোকালয় থেকে ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার

খুলনায় বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে, এসএসসি পরীক্ষার্থী নির্জনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।