সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দেবর ও ভাতিজা মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ | চ্যানেল খুলনা

দেবর ও ভাতিজা মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ

টাঙ্গাইলের মধুপুরে এক গৃহবধুকে (১৯) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো দেবর ও ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনার দুদিন পর থানায় এসে গৃহবধূর অভিযোগের পর পুলিশি অভিযানে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত দুই ধর্ষণকারী।

তারা হলেন- মধুপুর উপজেলা অরনখোলা ইউনিয়নের জলছত্র (পঁচিশ মাইল) এলাকার সায়েদ আলীর ছেলে মো. শামীম (২৩), গোলাবাড়ি ইউনিয়নের লোকদেও (পূর্বপাড়া) এলাকার জামাল হোসেনের ছেলে ইমরান (২০)।

গত সোমবার (২৮ এপ্রিল) মধুপুর উপজেলা গোলাবাড়ি ইউনিয়নে লোকদের গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

সকালে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে সম্পর্কে ভাসুর জামাল হোসেনের ছেলে ইমরান ও চাচাতো দেবর জলছত্র (পঁচিশ মাইল) এলাকায় বসবাসকারী সায়েদ আলীর ছেলে মো. শামীম জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার দুদিন পরে ৩০ এপ্রিল থানায় এসে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এর আগে বিভিন্ন সময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। ঘটনার দিন সকালে বাড়িতে অন্য কেউ না থাকায় তাকে একা পেয়ে কথা বলার ছলে হঠাৎ তার ঘরে ঢুকে পড়েন। এক পর্যায়ে তারা দুজন জাপটে ধরে তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে গ্রেফতার করে ১ মে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে।

মধুপুর থানার ওসি এমরানুল কোভিদ বলেন, নারী ও শিশু নির্যাতন (সংশোধন) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রেক্ষিতে আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রক্রিয়া চলছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্রীমঙ্গলে এক বাসাবাড়ি থেকে সাপ উদ্ধার

নীলফামারী প্রেসক্লাবের সভাপতি রাব্বী ও সিয়াম, সাধারণ সম্পাদক মামুন

এবার পরীক্ষায় নকল হবে না : শিক্ষামন্ত্রী

রংপুর শহরে প্রতি কিলোমিটারে অর্ধশতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি কর্মী গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।