সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া | চ্যানেল খুলনা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

নব্বই দশকের জনপ্রিয় মডেল ফারজানা রিয়া চৌধুরী আবারও ঢাকায়। দীর্ঘদিন ধরে দেশ ও বিনোদন অঙ্গনের বাইরে থাকা এই পরিচিত মুখ সম্প্রতি স্বল্প সময়ের সফরে বাংলাদেশে এসেছেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করেন। ঢাকায় অবস্থানকালে গত সোমবার সন্ধ্যায় সোবহানবাগের একটি রেস্টুরেন্টে ঘনিষ্ঠজনদের নিয়ে একটি আড্ডায় অংশ নেন তিনি।

ওই আড্ডায় রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার ঢাকায় আসা উপলক্ষে এই আড্ডার আয়োজন করা হয় বলে জানান বিপ্লব সাহা।

তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের নিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। বর্তমানে বিনোদন জগতের সঙ্গে তার কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়েই তিনি সময় কাটাতে স্বচ্ছন্দ্যবোধ করেন।

প্রসঙ্গত, নব্বই দশকে একটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে আলোচনায় আসেন ফারজানা রিয়া চৌধুরী। ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি’ জিঙ্গেলের সেই বিজ্ঞাপন তাকে রাতারাতি পরিচিত করে তোলে। পরবর্তীকালে অভিনয়ে যুক্ত হলেও বিয়ের পর ধীরে ধীরে শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেন এই তারকা মডেল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

চিত্রনায়িকা পূর্ণিমার জন্মদিন আজ

বিশ্বকাপের ফাইনালেও শাকিরা, সঙ্গে ম্যাডোনা, বিবার ও বিটিএস

ব্রাজিল-নরওয়ের খেলা দেখে যা বললেন মেহজাবীন ও সাফা কবির

৩ সন্তানকে সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

সাবেক ও বর্তমান সম্পর্কের গল্প নিয়ে আসছেন জয়া আহসান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।