সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দিঘলিয়ায় করোনার টিকা নিলেন ইউএনও | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় করোনার টিকা নিলেন ইউএনও

খুলনা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনা টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল আলম। সোমবার দুপুর ১টায় স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকাদান কার্যক্রম উদ্বোধনের শুরুতেই তিনি টিকা নেন।

একই সাথে ভ্যাকসিন গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আলিমুজ্জাম, সাবেক সাংসদ শেখ শহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ, মুক্তিযুদ্ধা কমান্ডার মোল্লা কামরুজ্জামান বাচ্চু, কামরুল ইসলামসহ সোমবার পর্যন্ত ৬০ জন টিকা নেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল আলম জানান, অনেক ভাল লাগছে টিকা নিতে পেরে। কোন গুজবে কান না দিয়ে ৪০বছরের উপরে সকল কে নিবন্ধন এর জন্য আহবান জানান। পর্যায়ক্রমে সকলেই টিকা গ্রহণের সুযোগ পাবে। টিকা নিয়ে সংশয়ের কোনো কারণ নাই।

করোনার সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ ফ্রন্টলাইনের ১৫ ক্যাটাগরির মানুষকে করোনা ভাইরাস টিকা দেওয়া হবে। নির্ভয়ে সকলকেই টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।