সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় ডোবা থেকে সাত বছরের শিশুর লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় ডোবা থেকে সাত বছরের শিশুর লাশ উদ্ধার

খুলনার দিঘলিয়ার একটি ডোবা থেকে তামিম মোল্লা নামের সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে উপজেলার লাখোহাটি গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বারাকপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লাখোহাটি গ্রামের মোঃ তরিকুল মোল্লার ছেলে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। তবে রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় শুক্রবার সকালে স্থানীয় মসজিদ থেকে শিশুটির নিখোঁজের বিষয়ে মাইকিং করা হয়। পরে বিকেল ৪ টার দিকে স্থানীয় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি নারিকেল গাছের পাতা দিয়ে ঢাকা ছিল

এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রিপন কুমার বলেন, শুক্রবার বিকালে ৪টার দিকে লাখোহাটি গ্রামের একটি ডোবায় হাত-পা-মুখ বাধা অবস্থায় তামিমের লাশ দেখতে পায় স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তামিমের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডোবাটি অবস্থিত। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তবে কি কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।