সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ার মালোপাড়ায় মহানগর পূজা উদযাপন পরিষদের শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

দিঘলিয়ার মালোপাড়ায় মহানগর পূজা উদযাপন পরিষদের শীতবস্ত্র বিতরণ

খুলনার দিঘলিয়া উপজেলার দক্ষিণ চন্দনীমহল মালোপাড়ায় শ্রী শ্রী রাধামদনমোহন সেবাকুঞ্জ মন্দির প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দিরের সেবায়েত দেবানন্দ রাধাচরণ দাস। প্রধান অতিথি মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।

মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক সত্যজিৎ বিশ্বাসের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক বাবলু বিশ্বাস, অলোক কুন্ডু, প্রসীত সাহা, রতন কুমার নাথ, বিশ্বজিৎ দে মিঠু, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, অলোক দে, সুশান্ত ব্যানার্জী, রবীন দাস, শঙ্কর প্রসাদ শিকদার, হারাধন ভদ্র, কবিতা বিশ্বাস, বিপন্ন বিশ্বাস, পার্বতী বিশ্বাস, নিখিল বিশ্বাস, কবিতা দাস, নমিতা শিকদার ও বিকুল বিশ্বাস প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।