সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রিপন আটক | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী রিপন আটক

দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি কন্ডোম রিপনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে নৌবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরমাইশখানা এলাকায় একটি বাগানে যৌথবাহিনী অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ৫.৬ ক্যালিবারের পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রিপনের বিরুদ্ধে দিঘলিয়াসহ খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানায় কনডম রিপন এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল। তার গ্রেফতার সংবাদে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিশ্বাস দেখা দিয়েছে।

থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল কনডম রিপন। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে আইনের উর্ধ্বে কেউ নয়। আটক সন্ত্রাসী রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।