সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল লেখক চক্রের ২ সদস্য আটক | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল লেখক চক্রের ২ সদস্য আটক

দিঘলিয়ায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া দলিল লেখক ও অবৈধ কাগজপত্র তৈরির সাথে জড়িত প্রতারক চক্রের ২ সদস্য আটক হয়েছে। উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার এম মেহেদী হাসানের নেতৃত্বে থানার এস আই মোঃ জামিল উদ্দিনসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে প্রতারক চক্রের দু’ সদস্যকে আটকসহ ভুয়া দলিল, পর্চা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, লাখোহাটি গ্রাামের ৩ রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিওিতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিল, বিভিন্ন কাগজপত্র তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের দু’সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো লাখোহাটি গ্রামের জহুর গাজীর পুত্র আশিকুজ্জামান রিংকু ও আকরাম শেখ এর পুত্র তুরজাউন শেখ।

আটককৃতরা জানায় দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং তার অধীনস্থ হিসেবে কাজ করে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।