সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক | চ্যানেল খুলনা

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনার দিঘলিয়ায় হত্যা মামলার এক আসামি আব্দুর রহমান (২৬) নামে এক যুবককে একনালা বন্দুক ও নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আটক করা হয়।

আটক যুবক উপজেলার দেয়াড়া কলোনির বাসিন্দা মৃত আ. জলিল বেপারীর ছেলে। তার কাছ থেকে একটি একনালা বন্দুক, গুলির খোসা এবং নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ রাতে উপজেলার দেয়াড়া স্টিমার খেয়াঘাট এলাকায় বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী তৌহিদুলের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় ছিনতাইকারীদের ছোড়া গুলিতে লক্ষভ্রষ্ট হয়ে তাদেরই একজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও টাকাগুলো ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত

খুলনায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

সোনাডাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ৭ মামলার তথ্য মিলেছে

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক

কয়রায় গরুবাহী নছিমন উল্টে নিহত ১, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।