সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে : সিনিয়র সচিব | চ্যানেল খুলনা

দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে : সিনিয়র সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান বলেছেন, সাহস করে সত্য কথা বলার লোক যদি না থাকে তা হলে দেশে কোন সংস্কার ফলপ্রসূ হবে না। তাই আমরা যেন সাহস হারিয়ে না ফেলি। দলাদলির বাইরে থেকে দায়িত্ব পালনের চর্চা করা উচিত। পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠতে না পারলে বিতর্কের জন্ম হবে। সংকীর্ণতা জাতিগতভাবে আমাদের পিছিয়ে দিতে পারে। দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের স্বার্থ অগ্রাধিকার পাবে। রাষ্ট্রীয় স্বার্থ দেখার লোক না থাকলে সাধারণ মানুষের যাওয়ার কোন জায়গা থাকবে না।

তিনি মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

সিনিয়র সচিব বলেন, আপনি আপনার যোগ্যতা নিয়ে কাজ করতে থাকুন। আপনার দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনে কর্তৃপক্ষ আপনাকে খুঁজে নিতে বাধ্য হবে। সাহস ও সততা থাকলে মানুষ তার জীবনের পরীক্ষায় উতরে যায়। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের বোধোদয় হয়েছে। এখন কার কোথায় সীমাবদ্ধতা, তা খুঁজে বের করে অতিক্রম করতে হবে। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের কাজে যুক্ত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। সবাই মিলে নির্বাচনকে যেন গৌরবময় পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের সফল হওয়ার বিকল্প নেই।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের মুক্ত আলোচনা পর্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার প্রমুখ বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর ‘লাল হাসপাতাল’ পরিদর্শনে কেসিসি প্রশাসক, সেবার মান বাড়ানোর আশ্বাস

খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।