সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির | চ্যানেল খুলনা

দাদির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল নাতির

যশোরে দাদির মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাতে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার বকশিপুর গ্রামের মোমিনুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানান, আশরাফুল ইসলাম খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রোববার বিকেলে তার দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। দাদির মৃত্যুর খবর শুনে খুলনা থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন আশরাফুল। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজারের অদূরে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় আশরাফুল গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা মডেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যশোরে স্থানান্তর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে আশরাফুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আশরাফুল মারা যান। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, আশরাফুলের মৃত্যু নিয়ে কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

নারায়ণগঞ্জে ডিজিএফআইয়ের তিন ভুয়া সদস্য গ্রেফতার

মামলা নেওয়ায় ওসিকে ‘পেটানোর’ হুমকি ‘সন্ত্রাসী বগার’

শিক্ষার্থীদের ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পেলেই বহিষ্কার

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, চার পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশের পৃথক অভিযানে ৫ মণ গাঁজা উদ্ধার

ঘরেই বানাতেন বন্দুক! অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।