সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপে পূর্ব শত্রুতার জেরে হামলা আহত ৩, মামলা হয়নি ৬ দিনেও | চ্যানেল খুলনা

দাকোপে পূর্ব শত্রুতার জেরে হামলা আহত ৩, মামলা হয়নি ৬ দিনেও

খুলনার দাকোপ উপজেলার কালাবগি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন গুরুতর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলা গ্রহণ করেনি পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে আব্দুল মজিদ গাজী ও আব্দুস সালাম সানা পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে স্থানীয় লোকজনের মাধ্যমে আমিন দিয়ে জমি মাপার পর আব্দুস সালাম সানার জমির ভিতরে আব্দুল মজিদ গাজী জমি পেয়ে যায়। সেই থেকে সালাম সানা ও তার পরিবারের সাথে মজিদ গাজীর পরিবারের বিরোধ চলে আসছে।
আহতদের পরিবারের সদস্য ও নগর ছাত্রলীগ নেতা মোঃ ইদ্রিস আলী জোয়াদ্দার জানান, ‘গত মঙ্গলবার বেলা ১১টার দিকে আমার নানার (আব্দুল মজিদ গাজী) জমির সামনে সরকারি খাস জমিতে আমার মা (আরিফা বেগম) ছাগল চরাচ্ছিলেন। তখন সালাম সানার ছেলে আমান সানা এসে বারবার ছাগলটিকে তাড়িয়ে দিচ্ছিলেন। এই নিয়ে দু’জনের ভিতর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেলা ১২টার দিকে সালাম সানা, তার দুই ছেলে আমান সানা ও আহসানসহ বেশ কয়েকজন এসে আমার পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি, দা এবং লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়।’
তিনি জানান, এ ঘটনায় আমার নানা মজিদ গাজী (৬৫), মা আরিফা বেগম (৩৫) ও ছোটভাই তাজউদ্দীন জোয়াদ্দার (১৮) গুরুতর রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে পড়েছিলেন। এদের মধ্যে তাজউদ্দীনের মাথায় দায়ের কোপ লাগায় অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে মজিদ গাজী উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘হামলার ঘটনায় আব্দুল মজিদ গাজী বাদী হয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। তবে ৬ দিন অতিবাহিত হলেও মামলা দায়ের হয়নি। আহতরাও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
স্থানীয় একাধিক সূত্র জানায়, সালাম সানার পরিবার প্রভাবশালী ও ভয়ঙ্কর প্রকৃতির লোক হওয়ায় অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলেন না। যার কারণে এখন পর্যন্ত মামলাও দায়ের হয়নি।
তবে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আশরাফুল আলম জানান, ‘এ ঘটনায় দুই পরিবারই লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে। আর ওসি স্যার ছুটিতে থাকায় মামলা দায়ের হয়নি। তবে সোমবার রাতেই মামলা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।’

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : লবি

চৈত্র সংক্রান্তিতে খুবিতে ঘুড়ি উৎসব প্রাণখোলা আনন্দে শিক্ষার্থীরা

বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে : কেসিসি প্রশাসক

খালিশপুরে লাল হাসপাতাল ও স্কাউট মাঠ পরিদর্শন, উন্নয়নের আশ্বাস হুইপ বকুলের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।