সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দাকোপে নলিয়ান জলমহল উন্মুক্তের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

দাকোপে নলিয়ান জলমহল উন্মুক্তের দাবিতে মানববন্ধন

খুলনার দাকোপে নলিয়ান নদী (জলমহল) সরকারি ভাবে দুই পারের গরিব অসহায় জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের সর্বস্থরের অসহায় জন সাধারণের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা সদর চালনা ডাক বাংলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুতারখালী ইউনিয়ন ইমাম পরিষদের মুফতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুতরখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তৃতা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু, আব্দুল বারিক গাজি, শহিদুল ইসলাম শেখ, এ্যাডঃ রুহুল আমীন, ইমাম শাহাদাৎ হোসেন, মাওলানা আল মামুন, জুবায়েদুর রহমান বুলবুল, নুর ইসলাম, মানষ কুমার রায়, রেজাউল মোল্যা, ফেরদাউস সানা, আনিচুর রহমান, শহিদুল গাজী, জিল্লুর রহমান নান্টু, রবিউল ইসলাম, শেখ বদিয়ার রহমান, মাহমুদ গাজী, সাইফুল ইসলাম, জাহিদ ফকির, মোশারফ মল্লিক, মাসুম গাজী, ইলিয়াজ হোসেন, গফুর সরদার, রবিউল ইসলাম মোড়ল, পরিমল মন্ডল, খোকন মল্লিক, সেলিম সরদার প্রমূখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কেসিসির ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে প্রশাসক মঞ্জুর সভা অনুষ্ঠিত

খুলনায় সন্ত্রাসী হামলায় আহত আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

খুলনায় ইরানে মার্কিন হামলার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

ডুমুরিয়ার মিকশিমিলে আলি আসগার লবিকে গনসংবর্ধনা

জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল

দিঘলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।