সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দাকোপের খোনায় ঢাকী নদীর বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন | চ্যানেল খুলনা

দাকোপের খোনায় ঢাকী নদীর বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন

দাকোপ প্রতিনিধি :: দাকোপের পানখালী ইউনিয়নের খোনা গ্রামের ঢাকী নদীর বেড়ীবাঁধে ১০০ ফুট এলাকায় ভয়াবহ ভাঙন। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার বিকল্প বাঁধ নির্মানের উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হলে ৩১ পোল্ডারের হাজার হাজার বিঘা জমির আমন ধান, মৎস্য খামার ও বসতভিটা প্লাবিত হওয়ার আশংকা করা হচ্ছে।
২৩ আগষ্ট সোমবার দিবাগত রাতে জোয়ারে পানখালী ইউনিয়নের খোনা মোল্লা বাড়ীর সামনে ঢাকী নদী তীরের ওয়াপদা বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেয়। মূহুর্তের মধ্যে মূল বাঁধের প্রায় ১০০ ফুট এলাকার ৮০ শতাংশ ভেঙে ঢাকী নদীতে চলে গেছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। তিনি ২ টন চাল বরাদ্দের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলায় ভেঙে যাওয়া বাঁধের পিছন দিয়ে বিকল্প রিং বাঁধ নির্মানের উদ্যোগ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের,পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদেরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী আতংকিত। আমন মৌসুমে ব্যাপক ক্ষতির আশংকা এবং রাড়ী ঘর রক্ষায় ভেঙে যাওয়া বাঁধ নির্মানে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনগন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় ডেঙ্গুতে দুই ও হামে একজনের মৃত্যু

খুলনায় এক দিনে ২১৫ ডেঙ্গু রোগী ভর্তি

খুলনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি তিন সহযোগীসহ গ্রেপ্তার

মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপোস নয়: প্রধানমন্ত্রী

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১৫

খুলনার নবাগত পুলিশ সুপার সরকার ওমর ফারুকের যোগদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।