সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপি নেতা বিপু বহিস্কার | চ্যানেল খুলনা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপি নেতা বিপু বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা মহানগরীর অর্ন্তগত ২১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন বিপুকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পর পর দুইবার কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় দল তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (২৫ আগস্ট) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিপুকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সাথে দল থেকে তার প্রাথমিক সদস্য পদ বাতিলসহ আজীবন বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।