সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট | চ্যানেল খুলনা

তেরখাদায় বিকাশ কর্মকর্তাকে কুপিয়ে নগদ টাকা লুট

খুলনার তেরখাদা উপজেলায় বিকাশের ডিএসও রাতুলকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

বিকাশ কর্মকর্তা মাহিদুজ্জামান সানি জানান, আহত রাতুল তেরখাদা উপজেলায় ডিএসও হিসেবে কর্মরত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার বিভিন্ন স্থান থেকে বিকাশের টাকা সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। কত পরিমাণ টাকা ছিনতাই হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি জানার পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।