সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার | চ্যানেল খুলনা

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

দেশে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল আগামী বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির সংস্থাপন শাখার উপ-সচিবের সই করা সভার নোটিশ জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
সভার নোটিশে বলা হয়েছে, আগামী ১৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে ইসি ৮৭তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।

সভা থেকেই তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং অষ্টম পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপের পৌরসভার সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। কমিশন সভাকে সামনে রেখে ইসির অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, নির্বাচন কমিশন সচিবালয়ের সব প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে কমিশন।
বর্তমানে দেশে মোট ইউপি সংখ্যা চার হাজার ৪৮৩টি। গত ২১ মার্চ মেয়াদ ৭৫২ ইউপির শেষ হয়, ৩০ মার্চ ৬৮৪, ২২ এপ্রিল ৬৮৫, ৬ মে ৭৪৩, ২৭ মে ৭৩৩ এবং গত ৩ জুন ৭২৪ ইউপির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে সময়মতো ভোট করতে পারেনি ইসি। বর্তমানে করোনা সংক্রমণ তুলনামূলক নিয়ন্ত্রণে আসায় ধাপে ধাপে মেয়াদোত্তীর্ণ ইউপির নির্বাচন করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

অপ্রতিম হত্যা মামলায় চারজন গ্রেপ্তার, মুঠোফোনও উদ্ধার

র‍্যাবের নতুন নাম এসআরবি, আজ থেকে শুরু কার্যক্রম

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন

‘গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ’: রাষ্ট্রপতি

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

রবি-বোরো মৌসুমে চাহিদার চেয়ে ১৫.৮৪ লাখ টন বেশি সার প্রস্তুত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।