সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তৃতীয়বারের মতো গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছে সাংবাদিক ফরিদ রানা | চ্যানেল খুলনা

তৃতীয়বারের মতো গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছে সাংবাদিক ফরিদ রানা

তৃতীয়বারের মতো বটিয়াঘাটা উপজেলার গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, সাংবাদিক এসএম ফরিদ রানা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর ১৯/৮/২০ইং তারিখে বিঅ-৬/৩৮১৮/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৯৪৯ নম্বর স্মারকে খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি এসএম ফরিদ রানা, সাধারণ শিক্ষক সদস্য রুনু গোলদার, অভিভাবক সদস্য মোঃ হাবিবুর রহমান ঢালী ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল বৃহস্পতিবার অনুমোদিত কমিটির তালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ হস্তগত হয়েছেন। উল্লেখ্য, সাংবাদিক এসএম ফরিদ রানা ইতিপূর্বে অত্র বিদ্যালয়ের দুইবার সভাপতি ছিলেন। তিনি খুলনা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য ও খুলনা প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য। বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগ খুলনা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি খুলনা শিশু ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, চেম্বার অফ কমার্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। এক বিবৃতিতে তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও বিদ্যালয় উন্নয়নে সহযোগিতা কামনা করেছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।