সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তিন সাংবাদিককে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান | চ্যানেল খুলনা

তিন সাংবাদিককে ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক প্রদান

‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০’ প্রদান অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ওয়াদুদুর রহমান পান্না ভাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তাঁর স্মৃতি ধরে রাখার এ ব্যবস্থা সবার জন্য গর্বের। তাঁরই অবদানে চালু হওয়া এ পদক যারা পাবেন, তাঁরা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি আরও উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর খুলনার আঞ্চলিক সংবাদ মাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন, প্রবন্ধ ও ফিচারের মধ্য হতে মনোনয়ন বোর্ড কর্তৃক নির্বাচিত লেখার জন্য এ পদক প্রদান করা হবে। এবছরের জন্য পদকপ্রাপ্তরা হলেন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, দৈনিক সময়ের খবরের নিজস্ব প্রতিবেদক এসএম আমিনুল ইসলাম ও দৈনিক আজকের তথ্যের বার্তা সম্পাদক আলমগীর হান্নান।
খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। এসময় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ও ‘ওয়াদুদুর রহমান পান্না সাংবাদিকতা স্মৃতি পদক-২০২০’ মনোনয়ন বোর্ডের সদস্য ম. জাভেদ ইকবাল, খুলনা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নে সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।