সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা থানার নবাগত ওসি’র সাথে গ্রীন ম্যান’র সদস্যদের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

তালা থানার নবাগত ওসি’র সাথে গ্রীন ম্যান’র সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

তালা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যান-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার সকালে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয়ে নবাগত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয় সংগঠনটির সদস্যরা। এসময় ওসি আবু জিহাদ ফখরুল আলম খান গ্রীন ম্যানের সকল কার্যক্রম সম্পর্কে অবগত হন। শিশুশিক্ষা ও প্রকৃতি-পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ প্রতিরোধে সার্বিক সচেতনতা তৈরীর লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি গ্রীন ম্যান-এর সকল সামাজিক কর্মকান্ডে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। এসময় গ্রীন ম্যান সংগঠনের সদস্য মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, কাজী মুজাদ্দিদ, সাকিব খান, শর্মিষ্ঠা ঘোষ, নিশাত শাহিন নোভা, কাজী সুমাইয়া রহমান সুচি, আফরিন হক সুমি প্রমূখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে শিশু শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে গ্রীন ম্যান সংগঠন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।