সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা থানার উদ্যোগে নারী ধর্ষণ,নির্যাতন বিরোধী র‌্যালী ও সমাবেশ | চ্যানেল খুলনা

তালা থানার উদ্যোগে নারী ধর্ষণ,নির্যাতন বিরোধী র‌্যালী ও সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধঃ সাতক্ষীরার তালা থানা পুলিশের তালা সদর ইউনিয়নের ২নং বিটের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুরজ্জামান।
তালা থানার ওসি মেহেদী রাসেলের সভাপতিত্বে ও ওসি তদন্ত আবুল কালামের সঞ্চালণায় বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, তালা মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান,ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণাব ঘোষ বাবলু, তালা থানার ২নং বিট ইনচার্চ প্রীতিশ রায়,তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস প্রমুখ।
সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার নারীদের পাশাপাশি জনপ্রতিনিধি,শিক্ষক,শিক্ষার্থী,সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
অনুরূপভাবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলার ১২টি বিটে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন-নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।