সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ১৮টি পুকুরে মাছের পোনা অবমুক্ত | চ্যানেল খুলনা

তালায় ১৮টি পুকুরে মাছের পোনা অবমুক্ত

সাতক্ষীরা তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৮টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ও ২০২১-২০২২ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় রবিবার (২৯ আগষ্ট) সকালে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলি, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার ১৮টি পুকুরে রাজস্ব খাতের আওতায় ৫৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।