সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকারের ভূমিকা ও পুনর্বাসন কর্মসূচী নিয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ জানুয়ারী) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে “দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে বর্ধিত মানবিক সহায়তা প্রদান” প্রকল্পের আওতায় বে-সরকারী সংস্থা ও কারিতাসের উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড, এফসিডিও এর সহযোগিতায় ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জনকণ্ঠ পত্রিকার সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান এবং কারিতাস কর্মকর্তা সিনথিয়া তন্বী।ওরিয়েন্টেশনে উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, তাসলিমা আক্তার শিখা ও ফায়ওজুল কবীরসহ খুলনা জেলার কয়রা, পাইকগাছা এবং সাতক্ষীরা জেলার আশাশুনী, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।