সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত | চ্যানেল খুলনা

তালায় শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় তালা উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ক্রীড়া সংস্থা,তালা মহিলা কলেজ বিভিন্ন সংগঠন। পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপড়ি, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সম্মানী স্মারক ক্রেস্ট প্রদান, উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির এক কালিন ৫ হাজার টাকা নগদ প্রদানসহ মাসিক এক হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষনা দেওয়া হয়। এ সময় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পক্ষ থেকে বিভিন্ন ত্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতারণ করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে তালা ডাকবাংলো চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উপজেলা যুগ্ম-সম্পাদক মীর জাকির হোসেন উপজেলা যুব লীগের সভাপতি সরদার জাকির হোসেন,আ’লীগ নেতা সরদার মশিয়ার রহমান অধ্যাপক সুভাষ সেন, সাহাবুদ্দিন বিশ্বাস, মোড়ল সিরাজুল ইসলাম প্রমূখ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।