সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মৃত্যুর কাছে হেরে গেলেন শিক্ষকনেতা মুকুন্দ রায় | চ্যানেল খুলনা

তালায় মৃত্যুর কাছে হেরে গেলেন শিক্ষকনেতা মুকুন্দ রায়

তালা প্রতিনিধি :: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুন্দ রায় (৫৪) আর নেই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় একমাস চিকিৎসাধীন থাকার পর তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার খলিলনগর গ্রামের মৃত সুধির কুমার রায়ের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে যান। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে কাশিমনগর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, জেলা আওয়ামী লীগনেতা লায়লা পারভীন সেঁজুতি, প্রাক্তন অধ্যক্ষ আব্দুর রাহমান, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।