সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

তালায় বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরা তালার বীর মুক্তিযোদ্ধা মো. অজিয়ার রহমান গোলদার (৮২) আর নেই। মঙ্গলবার (২৪ মে) রাতে তিনি খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অজিয়ার রহমান গোলদারের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান জানান, তার বাবা মঙ্গলবার রাতে খুলনার গাজী মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ৯ নম্বর সেক্টরের অধীনে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা ক্যাম্পে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। অজিয়ার রহমান গোলদার ১৯৪০ সালে তালা উপজেলার হরিহরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ১০ নম্বর খেশরা ইউনিয়ন পরিষদের সদস্য ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।