সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বাল্যবিবাহ উদ্যোগের দায়ে মেয়ের পিতাকে জরিমানা | চ্যানেল খুলনা

তালায় বাল্যবিবাহ উদ্যোগের দায়ে মেয়ের পিতাকে জরিমানা

তালায় কিশোরী মেয়েকে বাল্যবিবাহে উদ্যোগ নেওয়ার অপরাধে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং মেয়েটির লেখাপড়া চালিয়ে নেবার আদেশ দেয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ আদেশ জারী করেন।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার দুপুরে উপজেলার মাছিয়াড়া গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ হবার কথা ছিল। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। এ খবর শুন ঘটনাস্থলে হাজির হন তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার,খলিলনগর ক্যাম্পের ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।

এ সময় বর পক্ষ মেয়ের বাড়িতে না এসে অন্যত্র সরে পড়ে। এদিকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক কিশোরী মেয়েকে বাল্যবিবাহ অপরাধে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদ- দিলে তিনি নগদে উক্ত টাকা পরিশোধ করেন। এ সময় বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা জারি, মুচেলকা গ্রহণ এবং মেয়েটির লেখাপড়া চালিয়ে নেবার আদেশ দেয়া হয়।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শমারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।