সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

তালায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন

তালা প্রতিনিধিঃ দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সাতক্ষীরা তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তালা প্রেসক্লাবের সামনে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও বিডিইআরএম’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী রানী দাসের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিইআরএম’র সাতক্ষীরা জেলার সভাপতি দীলিপ দাশ, উদ্দীপ্ত সংস্থার কর্মকর্তা সদয় দাশ,মার্ক সরকার, সুমন সরকার, স্বপন কুমার দাশ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার জুয়েল সরকার।
বক্তারা এ সময় বলেন, বর্তমানে বাংলাদেশে দলিত জনগোষ্ঠী প্রায় ৬৫ লাখ। এই জনগোষ্ঠী তার জন্ম ও পেশার কারণে সমাজে নানাভাবে বঞ্চনা ও বৈষম্যের শিকার। যুগ যুগ ধরে বঞ্চিত এই দলিত জনগোষ্ঠীর উন্নয়নে বাংলাদেশ সরকার ইতোমধ্যে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তবে বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকায় জাতীয় বাজেটে বরাদ্দকৃত অর্থ এবং সরকারি সেবাসমূহ থেকে এই জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় আগামী ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠী উল্লেখ করে সামাজিক,নিরাপত্তা কর্মসূচীর বরাদ্দ বৃদ্ধির দাবি জানান বক্তারা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।