সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় খোবড়াখালী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় খোবড়াখালী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালায় খোবড়াখালী খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় বুধবার সকালে তালা উপজেলার খোবড়াখালী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, খুলনা বিভাগীয় উপ প্রকল্প- পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন,সলিডারিডাড নেটওয়ার্ক এচিশার প্রোগ্রাম অফিসার গৌতুম কুমার ঘোষ প্রমূখ। এসময় স্থানীয় সুশীল সমাজের সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন বর্ষা মৌসূমে জলাবদ্ধতা দূরীকরণে খাল খনন কার্যক্রম দ্রুতই সম্পন্ন হবে বলে জানান অতিথিরা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।