সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় কৃষক পূর্নবাসন ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ | চ্যানেল খুলনা

তালায় কৃষক পূর্নবাসন ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তালা অফিসঃ প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সাতক্ষীরার তালা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচী এর আওতায় ১১৮০জন ও পুনর্বাসন কর্মসূচী আওতায় ৪২০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চাষীদের মাঝে বিনামূল্যে ধান,সরিষা, ভুট্টা,টমেটো,মরিচ ও সুর্যমুখীর বীজ ও সার বিতরণ করা হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের পিপিআই মোঃ আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। বীজ ও সার বিতারণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদেও চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার,মহিলা ভাইস-চেয়ারম্যান মুরদিা পারভীন পাপড়ি,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খা বাবলী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।