সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালায় উত্তরণের সহযোগিতায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলন্সে সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তালা শিশুতীর্থ স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত এ্যাম্বুলন্সে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত।
এ সময় তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি ) মোঃ মেহেদী রাসেল, উক্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, উত্তরণ কর্মকর্তা জাহিদ আমিন শাশ্বত, শম্বূচরণ চৌধুরী, আজহারুল ইসলাম, হাসিনা পারবীন, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন । অতিথিবৃন্দসহ এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার, তালা রির্পোটাস ক্লাব সভাপতি মীর জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।