সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় এমপি পুত্র অনিক আজিজের অকাল মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় এমপি পুত্র অনিক আজিজের অকাল মৃত্যুতে স্বরণ সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধিঃ তালা উপজেলার কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ ও এ করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খাঁন লিপির একমাত্র পুত্র অনিক আজিজ
স্বাক্ষরের অকাল প্রয়াণে স্বরণ সভা.দোয়া ও পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে বিদ্যালয়ের সভাপতি কাজী নজরুল ইসলাম হিল্লোলের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় বক্তব্য রাখেন, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ লুৎফুন আরা জাহান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচাজর্ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ,কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুর ইসলাম, কমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমাল কুমার, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, অনিক
আজিজ’র মা নাসরীন খাঁন লিপি, শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে অনিক আজিজের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার আলহাজ্জ্ব মুফতি মনিরুল ইসলাম। এর পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী মাঝে পোশাক বিতরণ করা হয়। প্রকাশ, ২০১৮সালে ২১ জানুয়ারী রাজধানী ঢাকার ন্যামভবনে অনিক আজিজ
অকালে আতœহত্যা করে। তার বয়স হয়েছিল ২৬ বছর।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।