সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় একুশে বইমেলার স্টল পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক | চ্যানেল খুলনা

তালায় একুশে বইমেলার স্টল পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক

সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী একুশে বইমেলার ২য় দিনে রবিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী একুশে বইমেলায় তালা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগার, মুক্তিযোদ্ধা কমান্ড, পানি কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, তালা মহিলা কলেজ, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, তথ্য আপা, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।