সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা | চ্যানেল খুলনা

তালায় ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

তালা উপজেলার ১১ ইউনিয়নে ৬টিতে নৌকা ৫ টিতে সতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে। তবে ইভিএম ৩ ইউপিতেই বে-সরকারী ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীর বিজয়ী ঘোষনা করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটারা প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্বতস্পূর্তভাবে ভোটাধীকার প্রয়োগ করে। উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। ৬ নং তালা সদর ইউনিয়নে সরকার জাকির হোসেন (নৌকা) ৭ হাজার ৮শত ৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বি প্রার্থী এস এম নজরুল ইসলাম (লাঙ্গল) ৭ হাজার ১শত ১৯ ভোট পেয়েছেন। ১২ নং খলিলনগর ইউনিয়নে প্রনব ঘোষ বাবলু(নৌকা) ১০ হাজার ৩শত ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি এস এম আজিজুর রহমান রাজু (আনারস) ৭ হাজার ৩শত ৩৫ ভোট। ৫ নং তেঁতুলিয়া ইউনিয়নে আবুল কালাম ( নৌকা) ১১ হাজার ১শ ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বি আফতাব উদ্দিন (চশমা) পেয়েছেন ২ হাজার ৩ শত ভোট। সর্বশেষ বেসরকারী তথ্য মতে, রাত ১১ টা পর্যন্ত ১নং ধানদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসেন (উড়োজাহাজ), ২ নং নগরঘাটা ইউনিয়নে কামরুজ্জামান লিপু(নৌকা), ৩ নং সরুলিয়া ইউনিয়নে সাংবাদিক আব্দুল হাই (মোটরসাইকেল), ৭ নং ইসলামকাটি ইউনিয়নে গোলাম ফারুক (চশমা), ৮ নং মাগুরা ইউনিয়নে গনেষ দেবনাথ (নৌকা), ৯ নং খলিশখালী ইউনিয়নে সাংবাদিক মোজাফ্ফর রহমান নৌকা), ১০ নং খেশরা ইউনিয়নে কামরুল ইসলাম লাল্টু (আনারস), জালালপুর ইউনিয়নে এম মফিদুল ইসলাম লিটু (আনারস) প্রতীক নিয়ে প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।