সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার খলিলনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা | চ্যানেল খুলনা

তালার খলিলনগর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা

সাতক্ষীরার তালা উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।বুধবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত ভাবে এ বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বাজেটটি ঘোষণা করেন। ২০২২-২০২৩ অর্থবছরে অত্র ইউনিয়নে ১ কোটি ৬৬ লক্ষ ৫০ হাজার ৫ শত ৫৪ টাকার খসড়া উন্মুক্ত বাজেট ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের সচিব শেখ রেজাউল করিম, ইউপি সদস্য মোঃ সেলিম হোসেন, আব্দুল জলিল, মো. শাহাদাত হোসেন, জিয়াউর রহমান, আওরঙ্গজেব, প্রকাশ দালাল, লিয়াকত মোড়ল, বিকাশ মন্ডল, সংরক্ষিত আসনের মহিলা মেম্বর নাছিমা বেগম, পারভীন খাতুন প্রমুখ। বাজেট অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।