সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার খলিলনগরে নৌকার পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালার খলিলনগরে নৌকার পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর বাজারে ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর নেতৃত্বে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কে বিজয়ী করার লক্ষে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ^াসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা গোলদার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অমলকান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর সরদার, আওয়ামী লীগ নেতা আপেল দপ্তরী, বিষ্ণু কর্মকার, সহিদুল ইসলাম পাড়, প্রভাষ গোলদার, সাহেব আলী গাজী, ইউপি সদস্য প্রকাশ দালাল, লিয়াকত মোড়ল, সেলিম হোসেন, মেহেদি হাসান পাড়, আব্দুল জলিল, বিকাশ মন্ডল, জেলা কৃষকলীগ নেতা শেখ আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, মিজানুর রহমান মোড়ল প্রমুখ।

পরে খলিলনগর বাজারে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চেয়ে একটি বিশাল মিছিল খলিলনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।