সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার কপোতাক্ষ নদীতে পড়ে ব্যক্তি নিখোঁজ | চ্যানেল খুলনা

তালার কপোতাক্ষ নদীতে পড়ে ব্যক্তি নিখোঁজ

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদী পারাপারের সময় এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি নদীতে পড়ে যান।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, ঘটনার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও সফল হয়নি। পরে বিকেল আনুমানিক ৫টার দিকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, রাতের কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। বুধবার পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: হাবিব

শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: ধানের শীষের প্রার্থী হাবিব

তালায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে- হাবিবুল ইসলাম হাবিব।

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।